ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চীনের তৈরী সিনোফার্মের টিকা প্রতি ডোজ ১০ ডলারেই পাচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

চীনের তৈরী সিনোফার্মের টিকা প্রতি ডোজ ১০ ডলারেই পাচ্ছে বাংলাদেশ। শনিবার (৫ জুন) এ কথা জানান পরপাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। অপ্রকাশযোগ্য চুক্তি শর্ত লঙ্ঘন করে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার জানিয়ে দেন ডোজপ্রতি ১০ মার্কিন ডলারে বাংলাদেশকে দেড় কোটি করোনা টিকা দেওয়ার চুক্তি করেছে চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ- সিনোফার্ম।এতে চীনের পক্ষ থেকে প্রকাশ করা হয় ক্ষোভ। পরে চীনের কাছে দুঃখপ্রকাশ করতে হয় বাংলাদেশকে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একেএম আবদুল মোমেন বলেন, চীন বাংলাদেশকে জানিয়েছে বিষয়টি। আর আমরা বলেছি, ভবিষ্যতে এ রকম আর হবে না।

ads
ads
ads

Our Facebook Page

↑